কসবা উপজেলার কুটি ইউনিয়নে ৩০ জুলাই কুটি বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জলাশয় অবৈধভাবে ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ রফিক নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে পরিচালিত এ অভিযানে অভিযুক্তের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়। একই সঙ্গে জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত পাইপসমূহের সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজিল কবির। এ সময় তিনি জানান, পরিবেশ ও জলাশয় সংরক্ষণে অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
