বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ বাছির

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ বাছির

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ বাছির

কাতার থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা বাছির উদ্দিন।
রোববার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 

জানা গেছে, সরকার পতনের পর বাছির উদ্দিন আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তিনি দেশ ত্যাগ করে কাতারে অবস্থান করছিলেন। দীর্ঘদিন পর দেশে ফিরলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের নজরদারিতে তিনি গ্রেপ্তার হন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,
"দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিনকে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর থেকে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।"
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাছির উদ্দিনকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি :