বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ভাতা প্রদান

মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ভাতা প্রদান

মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ভাতা প্রদান

মাগুরায় অসহায় ও দুস্থ প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, মাগুরা শাখার উদ্যোগে প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) আয়োজিত এ কর্মসূচিতে মাগুরা সদর ও শালিখা উপজেলার মোট ৩৭ জন দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, মাগুরা শাখার প্রেসিডেন্ট মোছা. সালমা খাতুন, ম্যানেজার মো. আবু হুসাইন (সাগর), ফিল্ড সুপারভাইজার স্বপ্না সরকার, প্রজেক্ট অফিসার আঁখি বিশ্বাস এবং কম্পিউটার অপারেটর দীপ্ত বৈদ্য। এছাড়াও সংগঠনের বিভিন্ন ফিল্ডকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।
 

ভাতা পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠি‌শেষে উপস্থিত অতিথিরা অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: