শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহিপুরে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অ

মহিপুরে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অ

মহিপুরে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অ

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি আয়োজিত বিশেষ স্বাস্থ্য ক্যাম্প মহিপুরে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মহিপুরস্থ গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কলাপাড়া সিডিপির ম্যানেজার রাজিব বিশ্বাস-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সভাপতি ইব্রাহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সহ-সভাপতি এবং কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্না খাতুন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারিসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন গাইনী ও প্রসূতী বিশেষজ্ঞ ডা. এস. বি. সোমা এবং গুড নেইবার্স কলাপাড়া সিডিপি'র  আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তা ইসলাম।
সভাপতির বক্তব্যে রাজিব বিশ্বাস বলেন, উপকূলীয় মানুষের দোরগোঁড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি জানান, মাত্র ১৫০ টাকা চিকিৎসা ফি' তে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে এবং ৪০ শতাংশ মূল্যছাড়ে ওষুধ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
এছাড়া কর্মসূচির অংশ হিসেবে সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে বাজার মূল্য থেকে ৩০ শতাংশ মূল্যছাড়ে পুষ্টিকর খাদ্যসামগ্রী তেল, আটা, ডাল, বিস্কুট, চিনি প্রভৃতি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এবং তাদের জীবনমান উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মোঃ সোহাগ আহমেদ,কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি।