শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায়  পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

​সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "যেকোনো তথ্য শেয়ার বা প্রচার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।"

​অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিভিন্ন ক্ষতিকর দিক এবং সেগুলো প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য ও কৌশল তুলে ধরেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী।

​উক্ত আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার এবং সাইবার সচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়ে কাজ করার ওপর জোর দেন। 

মোঃ শাহিন ফকির,
​পিরোজপুর প্রতিনিধি: