রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিআরডিবি, গলাচিপা, পটুয়াখালী এর আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, বিআরডিবি সদস্যদের মাঝে ঋণ বিতরণ, বেইজ বিল্ড ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয় ও বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা পুরস্কার ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি’র পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা নির্বাচন অফিসার মো. সগীর হোসেন, গলাচিপা থানার প্রতিনিধি এসআই সোহান আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের  

আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো. আবদুল জব্বার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশ্রাফুজ্জামান, মো. মনিরুজ্জামান নেছার রাড়ী প্রমুখ। এছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার ও ফলদ গাছের চারা বিতরণ এবং ২৩ জন বিআরডিবি সদস্যদের মাঝে ১৮ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। #

মোঃ রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী।