শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ছয়

ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ছয়

ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ছয়

সোমবার (৬ জুলাই) বিকেলে উদ্ধার হওয়া জেলেরা গভীর সাগরে মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানালে ট্রলার মালিকের পরিবারের পক্ষ থেকে গলাচিপা থানাকে অবহিত করা হয়।

এর আগে রোববার রাত ১০টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি গ্রামের মৃত গেদু হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. এমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম ও মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ।
 

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনও গভীর সমুদ্রে অবস্থান করছেন এবং উপকূলে ফিরতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের মো. এমাদুল সিকদারের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ১১ জন জেলেকে নিয়ে ইলিশ শিকারের উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরে যায়। রোববার রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে কাছাকাছি অবস্থান করা অন্য একটি ট্রলারের জেলেরা ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর ৬ জন নিখোঁজ হন।
 

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ট্রলার মালিক এমাদুলসহ ১১ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের ওপর অবস্থান করা ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ট্রলারের ভেতরে থাকা ৬ জনকে এখনও উদ্ধার করা যায়নি।’
 

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে আমাদের কথা হয়েছে। নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’#

মোঃ রাকিবুল হাসান
গলাচিপা,পটুয়াখালী