বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় ৪ দিনের টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন

ভোলায় ৪ দিনের টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন

ভোলায় ৪ দিনের টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন

চার দিনের টানা বর্ষণে উপকূলীয়  এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইসঙ্গে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী বিচ্ছিন্ন চরগুলো পানিতে তলিয়ে গিয়ে  জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার নদ-নদীতে এখনও বিরাজ করছে বৈরী আবহাওয়া। মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল থাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবনেও নেমে এসেছে দুর্ভোগ। নদীর উত্তাল পরিস্থিতির কারণে যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে ভারী বর্ষণের ফলে জেলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে।

এ ছাড়া লালমোহন  তজুমুদ্দিন বোরহানউদ্দিন, দৌলতখানে,চরফ্যাশন, মনপুরা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। রিকশাচালক, দিনমজুর এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজ না থাকায় অলস সময় পার করছেন। জলাবদ্ধতার কারণে অনেক এলাকার মানুষদের ঘর থেকে বের হতেও বেগ পেতে হচ্ছে। ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষনে বলেন, এ মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ১২ জুলাই পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে নৌ-সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ফলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা-লক্ষীপুর, চরফ্যাশন-মনপুরা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজেন্ডার রুটসহ বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মোঃ আজাদ 
ভোলা জেলা প্রতিনিধি