বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয়

যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয়

যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয়

যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয়
বাঘারপাড়া (যশোর), প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মসিয়ুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল লস্কার এবং ৪ নম্বর নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল ইসলাম। এছাড়া নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটি, নারিকেলবাড়ীয়া ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন।
 

নারিকেলবাড়ীয়া ফুটবল একাডেমি, বাঘারপাড়া, যশোর-এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে যশোরের ঝাউদিয়া মুন্সি মেহেরুল্লাহ ক্লাব মুখোমুখি হয় মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ফুটবল একাদশ-এর।
 

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে মুন্সি মেহেরুল্লাহ ক্লাব ৫-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের আতিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন ফুটবল প্রতিভা বিকাশ এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।