রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ব্যাংকার্স ফোরাম ও ব্যাংকার্স সোসাইটির মানববন্ধন

কসবায় ব্যাংকার্স ফোরাম ও ব্যাংকার্স সোসাইটির মানববন্ধন

কসবায় ব্যাংকার্স ফোরাম ও ব্যাংকার্স সোসাইটির মানববন্ধন

ব্যাংকারদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও সেবার মানোন্নয়নের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের কসবা সুপারমার্কেটের সামনে ব্যাংকার্স ফোরাম, কসবা এবং কসবা ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ও উপশাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকার্স ফোরাম, কসবার সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ব্যাংকার্স ফোরামের অর্থ সম্পাদক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, কসবা উপশাখার ব্যবস্থাপক মোঃ ইয়াকুব আলী।

স্বাগত বক্তব্যে কসবা ব্যাংকার্স সোসাইটির সাধারণ সম্পাদক ও রুপালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংকারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।