রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে ছাএশিবিরের আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

সুন্দরগঞ্জে ছাএশিবিরের আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

সুন্দরগঞ্জে ছাএশিবিরের আয়োজনে  ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন সুন্দরগঞ্জ পৌরসভা মেয়র পদপ্রার্থী নুরুন্নবী প্রামানিক সাজু, বাংলাদেশ ইসলামি ছাএশিবিরের গাইবান্ধা জেলা শাখার অর্থ সম্পাদক মো: শাকিল হোসেন, উপজেলা ছাএশিবিরের সাবেক সেক্রেটারি,আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাএশিবিরের সভাপতি শাহিন শাহ সুলতান প্রমূখ।

উদ্বোধনের আগে অতিথিরা টুর্নামেন্টের ব্যানারের সামনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন।

ছাএশিবিরের সভাপতি শাহিন শাহ সুলতান বলেন, টুনামেন্ট আয়োজন করা হয়েছে  তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জুলাইয়ের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেও এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নবী প্রামানিক সাজু  বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাই সমাজে সুস্থ বিনোদন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকল খেলোয়াড়কে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান।

টুর্নামেন্টে উপজেলার  ১৫ টি ইউনিয়ন সহ ১ টি পৌরসভা অংশ গ্রহন  করছে। উদ্বোধনী ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, প্রতিযোগিতার সফল সমাপ্তিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে। 

সুন্দরগঞ্জ গাইবান্ধা: শাহিন মিয়া