সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তিতে নোবেলজয়ী মাচাদো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকছেন না

শান্তিতে নোবেলজয়ী মাচাদো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকছেন না

শান্তিতে নোবেলজয়ী মাচাদো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকছেন না

চলতি বছর শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো আজ অসলোতে অনুষ্ঠেয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক আজই এ তথ্য জানিয়েছেন। তিনি কারণ হিসেবে জানান, মাচাদোর বর্তমান অবস্থান অজানা।


নরওয়ের অসলো সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এ পুরস্কার গ্রহণ করার কথা ছিল ৫৮ বছর বয়সী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদোর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নরওয়ের রাজা হ্যারল্ড, রানি সোনজা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ারের মতো লাতিন নেতাদের উপস্থিত থাকার কথা।

অনুষ্ঠানটি আজ স্থানীয় সময় বেলা একটায় শুরু হয়। ভেনেজুয়েলা সরকারের আরোপ করা এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে, নরওয়েতে এসে পুরস্কার গ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন মাচাদো। তিনি এক বছরের বেশি সময় ধরে ভেনেজুয়েলায় আত্মগোপনে রয়েছেন। নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন, পুরস্কার মঞ্চে মাচাদো'র অনুপস্থিতিকে 'দুর্ভাগ্য' হিসেবে অভিহিত করেছেন।