রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা

মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা

মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে  সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খোকন আজ ১৫ ই জুলাই বিকেল সারে তিনটায় ইউ,এস,বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে  মালদ্বীপে পৌঁছেছেন। তার আগমন উপলক্ষে মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানান।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

এ সময় নেতৃবৃন্দ মোঃ আনোয়ার হোসেন খোকনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মালদ্বীপে স্বাগত জানান এবং তার সফল ও ফলপ্রসূ সফর কামনা করেন। তারা বলেন, এই সফরের মাধ্যমে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দলের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতিতে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে স্বাগত জানাতে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দলের ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা ও প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে মোঃ আনোয়ার হোসেন খোকন আজ ১৫:ই জুলাই মালদ্বীপ বিএনপি কর্তৃক  আয়োজিত মালদ্বীপের রাজধানীর কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান সহ -মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।