রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় শহরের ঢাকা রোডস্থ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
 

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা ক্রীড়া অফিস, সিভিল সার্জনের কার্যালয়, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির এবং মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন।
 

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। জুলাই আন্দোলনে সারা দেশের মতো মাগুরা জেলায়ও ১০ জন শহীদ আত্মত্যাগ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
 

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এছাড়া জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর জেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি: