উর্মিলা শ্রাবন্তী কর। ১৮ জুলাই তিনি চট্টগ্রামে জন্মগ্রহন করেন। তার বাবা মৃত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কর ও মা মিসেস তৃপ্তী কর। দুইবোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। বাকীরা হলেন তন্নি অদিতি কর ও ক্যাপ্টেন অনন্য চন্দ্রশেখর কর। বর্তমানে তিনি বিবাহিত। তার স্বামীর নাম জয়দ্বীপ সিনহা রয়।
তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি ল নিয়ে গ্রাজুয়েশন শেষ করেন। কাছের বন্ধুদের মধ্যে রয়েছে রিজভী সাইফুল, আদনান, ফয়সাল বিন কাশেম। তার বর্তমান ঠিকানা বাবার বাড়ি বারীধারা ও শশুরবাড়ি ধানমন্ডি। প্রিয় সিনেমা অনেক। প্রিয় ব্যক্তিত্ব বাবা। প্রিয় বই সমরেশ মজুমদারের সাতকাহন।
প্রিয় খাবার মায়ের হাতের রান্না। প্রিয় রং সাদা ও হালকা গোলাপী। প্রিয় স্থান বাংলাদেশ। প্রিয় শিক্ষক সবাই। ভবিষ্যত পরিকল্পনা তিনি মাদার তেরেসাকে ফলো করেন তাই তার মতোই কোন কিছু করবার পরিকল্পনা আছে। অনেকেই জানেন না তিনি অনেক খোলা মনে মানুষ। অপ্রাপ্তী হলো অল্পতেই বাবাকে হারিয়েছেন। তার ব্যারিস্টার হবার কথা ছিলো এবং তিনি ব্যারিস্টার হবেন।