শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে মোমবাতি প্রজ্জ্বলন করে জুলাই শহীদদের স্মরণ করলেন জেলা ছাত্রদল

পিরোজপুরে মোমবাতি প্রজ্জ্বলন করে জুলাই শহীদদের স্মরণ করলেন জেলা ছাত্রদল

পিরোজপুরে মোমবাতি প্রজ্জ্বলন করে জুলাই শহীদদের স্মরণ করলেন জেলা ছাত্রদল

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় পিরোজপুর জেলা শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "ছাত্রদল দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাহস জুগিয়েছে। ছাত্রদল মাঠে না থাকলে শিক্ষার্থীরা আরও বেশি হামলা-নির্যাতনের শিকার হতো।"

সভাপতির বক্তব্যে  সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ও চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম নিহত হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আর ঘরে বসে থাকা যাবে না। ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় পিরোজপুরে জুলাই আন্দোলন কিছুটা স্থবির হয়ে পড়লেও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম। এ কারণেই আমাকে গ্রেপ্তার করা হয়।"

তিনি আরও বলেন, ছাত্রদল কোনো কৃতিত্বের জন্য রাজনীতি করে না। তবে জুলাই আন্দোলনে সংগঠনের অবদান অস্বীকার করার চেষ্টা করা হলে তা ইতিহাসের প্রতি অবিচার হবে।

এসময় অন্য বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা শহীদদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং জুলাই আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে  অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্জ্বলন করেন। 

মোঃশাহিন ফকির, 
পিরোজপুর প্রতিনিধি: