রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক চাঁদার ভিত্তিতে চলছে অবৈধ গাড়ি ।

দৈনিক চাঁদার ভিত্তিতে চলছে অবৈধ গাড়ি ।

দৈনিক চাঁদার ভিত্তিতে চলছে  অবৈধ গাড়ি  ।

গাজীপুর জেলার চন্দ্রা এলাকায় প্রতিদিন বিকেল তিনটা থেকে ভোর  রাত পর্যন্ত চলছে অবৈধ রেজিস্ট্রেশন বিহীন এই গাড়ি। এই গাড়ি  চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত চলাচল করে। এই গাড়িগুলোর নেই কোন রেজিস্ট্রেশন, নেই কোন নাম্বার প্লেট এমনকি লাইসেন্স বিহীন ড্রাইভার । কিন্তুু আশ্চর্যের বিষয় হলো ট্রাফিক বিভাগের  চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত ট্রাফিক সদস্যদের দুইটি চেকপোস্ট থাকলেও কোন চেকপোষ্ট এই গাড়িগুলোকে থামিয়ে  চেক করা হয় না। এ বিষয়ে  গাজীপুর জেলার ট্রাফিক বিভাগের টিআই অ্যাডমিন  এর কাছে জানতে চাইলে তিনি বলেন তিনি এ বিষয়ে অবগত না, তিনি আরও বলেন এই বিষয়ে হাইওয়ে পুলিশ জানান, উনারা ব্যবস্থা নিবেন। জনগণের প্রশ্ন উঠেছে 

যেখানে একটি বাইক চলাচল করলে প্রতিটি চেকপোষ্টে আটকে কাগজপত্র চেক করা হয়, সেখানে ১০ সিটের একটি ডিজেল চালিত গাড়ি প্রতিনিয়ত বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলাচল করছে অথচ কোনো চেকপোষ্টে আটকানো হচ্ছে না। এই বিষয়ে এসপি ট্রাফিক এর কাছে জানতে চাইলে, তিনি বলেন খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নিরল নামের  এক ব্যাক্তি ২০০ টাকা করে প্রত্যেকটি গাড়ি থেকে প্রতিদিন চাদা তুলেন। নাম প্রকাশে অইচ্ছুক কিছু গাড়ি চালক বলেন এই চাদার ভাগ যায় অসাধু কিছু  রাজনৈতিক ব্যক্তি,প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির কাছে, তারা এই সিন্ডিকেট এর সাথে জড়িত। 

মো: শাহ আলম গাজীপুর ।