রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে জুলাই ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

রাজারহাটে জুলাই ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

রাজারহাটে জুলাই ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাটে শহীদ রাজীবের স্মৃতিকে স্মরণ করে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাইজিং স্টারর্স রাজারহাট একাদশ ও রাজারহাট স্পোর্টস একাডেমি একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ। তিনি খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।

টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ, রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার সাথী, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম এবং শহীদ রাজীবের পিতা মো. রেজাউল করিম সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, রমজান শিকদার ও অসীম জামায়েল রুশো চৌধুরী; রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী এবং যুগ্ম আহ্বায়ক আবুল কালাম; রাজারহাট সদর বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন লাল; বিশিষ্ট ব্যবসায়ী রাহেনুল ইসলাম (টি-আর মোটরস); উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, মো. মাদুস রানা, মো. আলী আজগর লাল, মো. আজিজুল হক, মো. শোয়েব আহমেদ ও হাফিজুর রহমান; শামিউল ইসলাম, মো. নুর ইসলাম, গোলাপ রব্বানী; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, ছাত্রদলের অন্যতম সদস্য  আল মিজান মাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘জেগে উঠো ফাউন্ডেশন, রাজারহাট, কুড়িগ্রাম’ আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের জন্য শুভকামনা জানান অতিথিরা।

আয়োজকরা জানান, প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।

বক্তারা বলেন, শহীদ রাজীবের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: