রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ড্রেজিংবিরোধী অভিযান।

কসবায় ড্রেজিংবিরোধী অভিযান।

কসবায় ড্রেজিংবিরোধী অভিযান।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্ট টিমের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে থাকা দুটি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা বিনষ্ট করে এবং কয়েকশ ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।