রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই বছর পার: অবসর ভাতার আশায় দিন গুনছেন অসহায় চতুর্থ শ্রেণির কর্মচারী শাহজাহান মিয়া

দুই বছর পার: অবসর ভাতার আশায় দিন গুনছেন অসহায় চতুর্থ শ্রেণির কর্মচারী শাহজাহান মিয়া

দুই বছর পার: অবসর ভাতার আশায় দিন গুনছেন অসহায় চতুর্থ শ্রেণির কর্মচারী শাহজাহান মিয়া

জীবিত অবস্থায়ই যদি টাকা না পেলাম, তবে মৃত্যুর পর সেই টাকা আমার কী কাজে লাগবে?"—আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী উলানিয়া হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী মো. শাহজাহান মিয়া (ইনডেক্স নং: ৭৫৯৫৩৬)।

চাকরিজীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুই বছর আগে অবসরে গেলেও সরকারি পাওনা হিসেবে কল্যাণ ভাতা ও অবসর ভাতার একটি টাকাও হাতে পাননি তিনি। অভাব-অনটনে দিনাতিপাত করা এই প্রবীণ কর্মচারীর চোখে এখন শুধুই অন্ধকার।

জানা যায়, মো. শাহজাহান মিয়া ২০২৪ সালের আগস্ট মাসে বিদ্যালয় থেকে অবসরে যান। নিয়ম অনুযায়ী, ওই বছরের ২৩ অক্টোবর কল্যাণ ভাতা ও অবসর ভাতার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করেন। কিন্তু আবেদনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও মেলেনি কোনো সুরাহা। ফাইলে বন্দি হয়ে আছে তার জীবনের শেষ সম্বল।

সরেজমিনে তার সাথে দেখা করতে গেলে তিনি কান্নায় ভেঙে পড়েন। শাহজাহান মিয়া আক্ষেপ করে বলেন, "দীর্ঘদিন সততার সাথে চাকরি করেছি। সরকার প্রতি মাসেই আমার বেতন থেকে ১০ শতাংশ টাকা কর্তন করে রেখেছে। সেই টাকাটাই তো আমি ফেরত চাচ্ছি, তবে আমার পাওনা দিতে কেন এতো গড়িমশি?"

ভুক্তভোগীর প্রতিবেশী ও উক্ত প্রতিষ্ঠানে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মজিবর রহমান জানান, শাহজাহান মিয়া বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।সংসারের অভাব এতটাই প্রকট যে টিকমতো দুমুঠো অন্ন জোগাড় করাও তারপক্ষে কঠিন।ঔষধ তো কিনতেই পারছে না।বৃদ্ধ বয়সে অসুস্থতা ও অর্থাভাব তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে।

শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের দীর্ঘসূত্রতার শিকার হয়ে এভাবে অনেকেই আজ পথে বসার উপক্রম হয়েছেন। শাহজাহান মিয়ার মতো একজন নিম্ন আয়ের মানুষের শেষ বয়সের বেঁচে থাকার অবলম্বন এই সরকারি পাওনাটুকু দ্রুত হস্তান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মানবিক বিবেচনায় ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।

ভুক্তভোগীর প্রতিবেশী ও উক্ত প্রতিষ্ঠানে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মজিবর রহমান জানান শাহজাহান মিয়া বর্তমানে মানবেতর জীবন যাপন  করছেন।সংসারের অভাব এতটাই প্রকট যে টিকমতো দুমুঠো অন্ন জোগাড় করাও তারপক্ষে কঠিন।ঔষধ তো কিনতেই পারছে না।বৃদ্ধ বয়সে অসুস্থতা ও অর্থাভাব তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে।#

যোগদান ১৫/৫/১৯৮৩
অবসর ১৪/৫/২০২৪
আবেদন ঃ ২৩/১০/২০২৪
ইনডেক্সঃB৭৫৯৫৩৬
অবসর আইডি  ২০২৪১০২৩১৭২৩৩৯
কল্যান আইডি ৪৩৫৯৬২২৭৫ 

মোঃ রাকিব হোসেন 
পটুয়াখালী জেলা প্রতিনিধি