রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারপিস সংক্রমণ ব্যবস্থাপনা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারপিস সংক্রমণ ব্যবস্থাপনা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারপিস সংক্রমণ ব্যবস্থাপনা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে "Update Management of Herpes Infection: Amenavir an Update" শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে চিকিৎসকদের হারপিস সংক্রমণের আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ে হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. প্রিয়াঙ্ক কুণ্ডু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. আহসান হাবিব।

এছাড়া আলোচনায় অংশ নেন ডা. সাদিয়া আফরিন এবং ডা. মো. জিশানুর রহমান। ইন-হাউস স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সেলিম রেজা, এক্সিকিউটিভ, এমএসও, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

অনুষ্ঠানের শেষপর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন এস. এম. আহসান হাবিব, আরএসএম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ বৈজ্ঞানিক সেমিনারে উপজেলার চিকিৎসকরা অংশ নেন। আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

মো. রাফছানজানী শুভ 
প্রতিনিধি-
ঘোড়াঘাট, দিনাজপুর। 
তাং: ২০/০৭/২০২৬ ইং 
মোবা: ০১৭৯৭১৪১৪০৫