রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে ডেঙ্গুতে সাবেক নারী ভাইস চেয়ারম্যানের মৃত্যু

রাজবাড়ীতে ডেঙ্গুতে সাবেক নারী ভাইস চেয়ারম্যানের মৃত্যু

রাজবাড়ীতে ডেঙ্গুতে সাবেক নারী ভাইস চেয়ারম্যানের মৃত্যু

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আলেয়া বেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি খোরশেদ আলী মিয়ার কন্যা। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তি‌নি স্বতন্ত্র প্রার্থী হি‌সেবে নির্বাচ‌নে অংশ নি‌য়ে জয়লাভ ক‌রেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার ডেঙ্গুসহ প্রয়োজনীয় বিভিন্ন প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা দেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। পরে পরীক্ষার রিপোর্টে তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুধবার সকালে আলেয়া বেগম হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা বিবেচনায় ডেঙ্গুসহ কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মৃত্যুর পর পরীক্ষার রিপোর্ট হাতে আসে, যেখানে তার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে।
 

এ‌দি‌কে চল‌তি মা‌সে রাজবাড়ী‌র গ্রামীণ এলাকায় ‌ডেঙ্গুর ডেঙ্গুর প্রকোপ বে‌ড়ে‌ছে। চল‌তি জুলাই মা‌সে জেলায় মোট ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে বা‌লিয়াকা‌ন্দিতে ১০ জন, পাংশা‌তে ৪ জন ও কালুখালী উপ‌জেলায় ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হ‌য়ে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে বা‌ড়ি ফি‌রে‌ছেন। 

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি