এক জবান, স্বামী ভাগ্য, আমার স্বপ্ন আমার অহংকার, অন্তরে প্রেমের আগুন সিনেমা খ্যাত চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। আজ ২৪ জুলাই তার জন্মদিন। তার জন্মদিনে রাইজিংবিডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
কন্যা সন্তান রাদোয়া ইসলাম প্রার্থনার জ্বর থাকায় প্রতি বছরের ন্যায় এবারের জন্মদিনটা পালন করা হবে না বলে জানিয়েছেন রেসি। এ প্রসঙ্গে রেসি রাইজিংবিডিকে বলেন, ‘এবারের জন্মদিনে কিছুই করছি না। আমার বাচ্চার শরীর ভালো না।
জ্বর আসছে। তাই ওকে নিয়েই ব্যস্ত আছি।’রেসি অভিনীত সর্বশেষ সিনেমা স্বামী ভাগ্য। এটি ২০১২ সালে ঈদে মুক্তি পায়। এর পরে দীর্ঘদিন তাকে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। সম্প্রতি মুশফিকুর রহমান গুলজারের লাল সবুজ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।