রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা বৃষ্টি কারণে রাজবাড়ীর বাজারে কাঁচা মরিচসহ সবজির দাম বৃদ্ধি, এক সপ্তাহে দাম বেড়ে দ্বিগুণ

টানা বৃষ্টি কারণে রাজবাড়ীর বাজারে কাঁচা মরিচসহ সবজির দাম বৃদ্ধি, এক সপ্তাহে দাম বেড়ে দ্বিগুণ

টানা বৃষ্টি কারণে রাজবাড়ীর বাজারে কাঁচা মরিচসহ সবজির দাম বৃদ্ধি, এক সপ্তাহে দাম বেড়ে দ্বিগুণ

রাজবাড়ী বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে দ্বিগুণ বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম মানভেদে বেড়েছে কেজিতে ১০০ থেকে ১১০ টাকা। মাছের বাজারেও স্বস্তি নেই, বিক্রেতাদের দাবি, সরবরাহ স্বাভাবিক হলে সবজির দাম কমবে। আর ক্রেতাদের দাবি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দরকার কার্যকর বাজার তদারকি।
রাজবাড়ীতে কয়েক দিনের টানা বৃষ্টি এবং পানির বৃদ্ধির কারণে অনেক এলাকায় ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় শাকসবজি ও অন্যান্য দেশীয় কৃষিপণ্যের সরবরাহ কমেছে। 

এর প্রভাব পড়েছে বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৬০ থেকে ৭০ টাকা। সবজির মধ্যে করলা বিক্রি হচ্ছে ৯০ টাকা, যা ছিল ৪০ টাকা, ৩০ টাকার পটল ৬০ টাকা, ৩০ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার শসা ৮০ টাকা, ৩০ টাকার লাউ আকারভেদে ৫০ থেকে ১০০ টাকা এবং ৪০ টাকার কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে দ্বিগুণ বেড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
 

মাছের বাজারেও নেই স্বস্তি। বৃষ্টির অজুহাতে চাহিদাসম্পন্ন প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ১৫০ টাকা বেড়েছে। বর্তমানে পাঙ্গাস বিক্রি হচ্ছে ২০০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, রুই ৩৩০ টাকা এবং আকারভেদে ইলিশ ৯০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে।
সবজির দাম দ্রুত স্বাভাবিক হলে সব শ্রেণির মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় কমবে এবং সংসার খরচে কিছুটা স্বস্তি ফিরবে, এমন প্রত্যাশা ক্রেতাদের। 

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি