রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাফির নতুন সিনেমায় মেহজাবীন

রাফির নতুন সিনেমায় মেহজাবীন

রাফির নতুন সিনেমায় মেহজাবীন

দুই দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমায় দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। বর্তমানে রাফির আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ-২’ এর প্রি-প্রোডাকশনের কাজ চলমান। এ সিনেমাটির সম্ভাব্য অভিনয়শিল্পীদের তালিকায় মেহজাবীনের নামও ঘুরে বেড়াচ্ছে।


তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্মাতা রায়হান রাফি। তিনি জানান, এখন পর্যন্ত মেহজাবীনকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রাফি বলেন, ‘এ রকম কোনো কিছু হয়নি। কিছু মানুষ ফেসবুকে নানা ধরনের পোস্ট করছেন। কিন্তু এখনো কোনো শিল্পীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মাসে কাস্টিং নিয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হবে। তখনই সবকিছু জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘এখন যেসব নাম ছড়ানো হচ্ছে, সেগুলোর বেশির ভাগই অনুমাননির্ভর। অফিসিয়ালি কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এসব তথ্যের সত্যতা নেই। সময় হলে আমরা নিজেরাই সব জানিয়ে দেবো।’

২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রথমবারের মতো রুপালি পর্দায় অভিষেক করেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ‘মাসুদ’ চরিত্রে নিশোর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। একই সঙ্গে এটি দেশ-বিদেশে দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলে এবং বক্স অফিসেও ব্যবসায়িক সাফল্য অর্জন করে।

সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি বিভাগে সম্মাননা লাভ করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় পরিচালক রায়হান রাফী এবং অভিনেতা আফরান নিশোর সফল জুটি আবারও নতুন চমক নিয়ে ফিরছেন বড় পর্দায়।

বর্তমানে ‘সুড়ঙ্গ-২’–এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

জানা গেছে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।