রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোদের পরশে পরীমণির তিন ছবি

রোদের পরশে পরীমণির তিন ছবি

রোদের পরশে পরীমণির তিন ছবি

হাতে নান্দনিক মেহেদির নকশা, শান্ত মুখে রোদের পরশ। চিত্রনায়িকা পরীমণি যেন এক অপার্থিব সৌন্দর্য হয়েই যেন ধরা দিলেন। সাত সকালেই ফেসবুকের স্ক্রিনে তিনটি ক্লোজ-আপ ছবি ভেসে উঠল; আর তাতেই চোখ আটকে গেল ভক্তদের। ছবির সাথে নায়িকার ছোট্ট ক্যাপশন— ‘সানশাইন’। 

বাংলাদেশের চলচ্চিত্র পাড়ার অন্যতম চর্চিত নাম পরীমণি। আলোচনা-সমালোচনা যা-ই হোক না কেন, তার রূপের জাদু দর্শকদের মুগ্ধ করতে কখনো ব্যর্থ হয় না। সদ্য ফেসবুকে শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, এক শান্ত, মনোরম পরিবেশে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন নায়িকা।

পরিমণির মুখের শান্ত অভিব্যক্তি এবং আধবোজা চোখ দেখে মনে হচ্ছে, মিঠে রোদ নয়, বরং কোনো অদৃশ্য ভালোবাসার উষ্ণতা অনুভব করছেন। তার হাতে দেখা যাচ্ছে নজরকাড়া মেহেদির নকশা। সাথে কমলা-খয়েরি প্রিন্টের পোশাক।

ছবিগুলো পোস্ট করার মাত্র অল্প সময়েই বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। ভক্তদের অনেকেই আবার মেহেদির নকশা নিয়ে প্রশ্ন করেছেন—‘কে এই মেহেদি পরিয়ে দিল?’

কাজের চেয়ে পরীমণি এখন নিজের এবং সন্তানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তবে আপাতত সামাজিক মাধ্যমে এবার তার 'সানকিসড' ফটো নিয়েই আলোচনায় রয়েছেন নায়িকা।