ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘দ্রুত’ একটি চুক্তি সম্পাদনের শর্তে তিনি ইরানের ওপর হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে এমন মাত্রার সামরিক প্রস্তুতি, শক্তি ও ক্ষমতা নিয়ে সম্পূর্ণ প্রস্তুত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর দেখা যায়নি। তবুও, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমাদের কাছে অনুরোধ করেছে যেন আমরা কোনো হামলা থেকে বিরত থাকি, কারণ একটি সম্ভাব্য চুক্তির মূল কাঠামোতে নীতিগতভাবে সম্মতি হয়েছে।
এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে উন্মুক্ত করা হবে, এবং ইরানের পারমাণবিক হুমকিরও অবসান ঘটবে।
এই অনুরোধের ভিত্তিতে, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণের কথা বিবেচনা করে এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে, দ্রুত একটি চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে—এই শর্তে আমি সামরিক হামলা বাতিল করতে সম্মত হয়েছি।
