রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বাংলা, হিন্দি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত ও আধুনিক—সব ধারার গানেই সমান পারদর্শী সঙ্গীতশিল্পী নূপুর কাজী'র শুভ জন্মদিন

আজ বাংলা, হিন্দি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত ও আধুনিক—সব ধারার গানেই সমান পারদর্শী সঙ্গীতশিল্পী নূপুর কাজী'র শুভ জন্মদিন

আজ বাংলা, হিন্দি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত ও আধুনিক—সব ধারার গানেই সমান পারদর্শী সঙ্গীতশিল্পী নূপুর কাজী'র শুভ জন্মদিন

১৯৮৯ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি, এক খ্যাতিমান সঙ্গীত পরিবারে। নূপুর কাজী হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি। তাঁর আদি পিতৃভূমি বর্ধমানের চুরুলিয়ায়। পিতার নাম কাজী আনোয়ার হোসেন এবং মাতার নাম কুমকুম কাজী।


পারিবারিক সঙ্গীতময় পরিবেশে বেড়ে ওঠায় শৈশব থেকেই তাঁর সুরের জগতে হাতেখড়ি হয়। পড়াশোনায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।


শিল্পী হিসেবে নিজেকে পরিপূর্ণতা দেওয়ার জন্য নূপুর কাজী অনেক গুণী ওস্তাদের কাছে তালিম নিয়েছেন। ধ্রুপদি সঙ্গীতে তাঁর গুরু ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী ও গুরুজি জয়ন্ত সরকার।
টেলিভিশনে তাঁর প্রথম বড় মঞ্চ ছিল জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’। এরপর “শুধু গান নয়”, “এত সুর এত গান” সহ বহু সঙ্গীতনির্ভর অনুষ্ঠানে তিনি মন জয় করেছেন। দেশ-বিদেশের নানা প্রান্তে লাইভ কনসার্ট, স্টেজ শো ও টিভি চ্যানেলে নিয়মিত পারফর্ম করে চলেছেন তিনি।


বর্তমানে নূপুর কাজী SMPI সহ একাধিক প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন, নতুন প্রজন্মকে সঙ্গীতের পথে অনুপ্রাণিত করছেন। দাদু নজরুলের অমর গানকে তাঁর সুললিত কণ্ঠে পরিবেশন করে তিনি ছড়িয়ে দিচ্ছেন সুরের মাদকতা সর্বত্র।

এই বিশেষ দিনে তাঁর জন্য রইল অসীম শুভেচ্ছা ও ভালোবাসা। সুরের পথে তাঁর যাত্রা হোক আরও দীর্ঘ ও সমৃদ্ধ।