মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি এবং আড়াল সরিয়ে আবারও সিনেমায় পুরোদমে ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। বর্তমানে নিজের ফিটনেস পুনরুদ্ধার করতে কঠোর পরিশ্রম করছেন তিনি। কন্যা শারলিন খানের সার্বিক যত্নের পাশাপাশি নিজে নিয়মিত বিশেষ ডায়েট ও জিম অনুসরণ করছেন অভিনেত্রী, যাতে খুব দ্রুত সময়ে নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন তিনি।
কন্যা শারলিন খানের জন্মের পর খুব একটা জনসম্মুখে আসেননি শবনম বুবলী। তবে সামাজিক মাধ্যমে নিয়মিতই ছিলেন তিনি। ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলকে সাপোর্ট থেকে শুরু করে ফটোশুটের ভিডিও-ছবিসহ নানা কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। তবে বর্তমানে নিজের ফিটনেস নিয়েই ব্যস্ত আছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, শারীরিক ফিটনেস সম্পূর্ণ ঠিক হলেই তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন