রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে সফল ত্রয়ী শাকিব-আদনান-হিমেল, নেপথ্যে কী?

নিউইয়র্কে সফল ত্রয়ী শাকিব-আদনান-হিমেল, নেপথ্যে কী?

নিউইয়র্কে সফল ত্রয়ী শাকিব-আদনান-হিমেল, নেপথ্যে কী?

ঢাকাই সিনেমার আলোচিত দুই চলচ্চিত্র ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমা দুটির নির্মাণে ছিলেন নির্মাতা হিমেল আশরাফ, আর দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। ‘প্রিয়তমা’ মুক্তি পায় ২০২৩ সালে এবং ‘রাজকুমার’ মুক্তি পায় ২০২৪ সালে।

এই সফল ত্রয়ীকে ঘিরে এবার নতুন করে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিন ধরেই গুঞ্জন—শাকিব খান, আরশাদ আদনান ও হিমেল আশরাফ আবারো একসঙ্গে নতুন সিনেমা নিয়ে ফিরছেন। সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তি পেতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর মধ্যেই সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে নিউইয়র্ক থেকে প্রকাশিত কয়েকটি স্থিরচিত্র। ছবিগুলোতে একসঙ্গে দেখা গেছে শাকিব খান, আরশাদ আদনান ও হিমেল আশরাফকে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—নিউইয়র্কে তাদের এই একসঙ্গে হওয়া কি নতুন কোনো সিনেমার ইঙ্গিত?

শাকিব-আদনান-হিমেল ত্রয়ীর প্রথম সফল উদ্যোগ ছিল ‘প্রিয়তমা’। মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ব্যবসায়িকভাবেও সাফল্য অর্জন করে। করোনা-পরবর্তী সময়ে ‘প্রিয়তমা’র সাফল্য বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুধু দেশেই নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, লন্ডন ও মালয়েশিয়াতেও সিনেমাটি দর্শকদের কাছে প্রশংসিত হয় এবং ব্যবসায়িক সাফল্য পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে শুটিং করা হয় তাদের দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’। সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়।

এবার নিউইয়র্কে একই ফ্রেমে শাকিব খান, আরশাদ আদনান ও হিমেল আশরাফকে দেখে নতুন করে আশাবাদী হয়েছেন ভক্তরা। তাহলে কি ২০২৭ সালের ঈদে আবারো পর্দায় ফিরছে এই সফল ত্রয়ী?

উত্তর মিলবে সময়ের সঙ্গে। আপাতত অপেক্ষা, তাদের নতুন কোনো ঘোষণা আসে কি না—সেদিকেই তাকিয়ে ঢালিউডপ্রেমীরা।