রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন লুকে দক্ষিনী সুপারস্টার নয়ন তারা

নতুন লুকে দক্ষিনী সুপারস্টার নয়ন তারা

নতুন লুকে দক্ষিনী সুপারস্টার নয়ন তারা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, নয়নতারার মাথা পুরোপুরি ন্যাড়া। এরপরই প্রশ্ন উঠেছে-সত্যিই কি মাথা ন্যাড়া করেছেন তিনি? খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ছবির ঘটনা সত্য নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার মাথা ন্যাড়া অবস্থার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখে অনেকেই দাবি করেন, তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমা মুক্তির আগে এমন মানত করেছেন নয়নতারা-এমন কথাও ছড়িয়ে পড়ে।

তবে পরে ছবিগুলো খতিয়ে দেখে জানা যায়, এগুলো আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নয়নতারার আসল ছবিতে পরিবর্তন এনে মাথা ন্যাড়া দেখানো হয়েছে।

জানা গেছে, ভাইরাল ছবিগুলো চলতি বছরের এপ্রিল মাসে নয়নতারার তিরুমালা সফরের সময় তোলা আসল ছবির আদলে তৈরি। সে সময় স্বামী বিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। ওই সফরের ছবিতে তার মাথায় স্বাভাবিকভাবেই চুল দেখা যায়।

ভাইরাল ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করলেও বিষয়টি স্পষ্ট হয়। নয়নতারার পোশাক ও কানের দুল আসল ছবির সঙ্গে একই রাখা হয়েছে। শুধু কৃত্রিমভাবে তার মাথার চুল মুছে দিয়ে ন্যাড়া দেখানো হয়েছে। ফলে ছবিগুলো যে সম্পাদিত কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি, তা সহজেই বোঝা যায়।