শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে অবৈধ মাটি কাটার দায়ে বিএনপি নেতাসহ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা।

হোসেনপুরে অবৈধ মাটি কাটার দায়ে বিএনপি নেতাসহ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা।

ENTER TV


হোসেনপুরে অবৈধ মাটি কাটার দায়ে বিএনপি নেতাসহ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা।

​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ নম্বর জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​আজ বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত বাহার উদ্দিন জিনারী গ্রামের মৃত গোলাম আলীর পুত্র।

​স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চর জিনারী এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' (সংশোধিত ২০২৩) লঙ্ঘন করে এক্সভেটর (বেকু) দিয়ে নদী ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। ঘটনাস্থলে অপরাধ স্বীকার করায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রেকসোনা খাতুন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে নদীর মাঝপথে বাঁধ দিয়ে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল।

​তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আইন অমান্য করে যারা বিল, নদী বা কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

​জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নির্বাহী কর্মকর্তা।

 

​মোঃ- মাহ্ফুজুল হক খান (জিকু) 

কিশোরগঞ্জ জেলা  প্রতিনিধি।