সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সুন্দরগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল

শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সুন্দরগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল

শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সুন্দরগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা যুবদল প্রতিবাদ মিছিল করেছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টায় র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

‎মিছিলে সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল রহমান ও সদস্য সচিব আলম মিন্টুর নেতৃত্বে উপজেলার অন্তর্ভুক্ত ১৫টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‎সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল রমমান, সদস্য সচিব মিন্টু,হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাজু,বেলকা ইউনিয়ন আহ্বায়ক ফারুক, ছাপড়হাটীর জুয়েল প্রমুখ।

‎বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা দেশবিরোধী একটি চক্রের সুপরিকল্পিত নীলনকশার অংশ। তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।