বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজারহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজারহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় আজ মুখোমুখি হয়েছে বিদ্যানন্দ ইউনিয়ন ফুটবল দল ও একতার বাজার–চাকিরপশার ইউনিয়ন ফুটবল দল।

খেলা উপলক্ষে মাঠে খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান লিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান টিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক হেলালুজ্জামান হেলাল, তাঁতী দলের সভাপতি সাজু মিয়া, সাধারণ সম্পাদক আবু হানিফ, রাজারহাট উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাশা, চাকিরপশার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা।

এছাড়া আল মিজান মাহিন, একরামুল হক, তপন, সৌরভ, মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ, আয়োজক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনা ও রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল করিম রেজা।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে।

 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: