বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত

সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালাইসে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।

ভ্যালাইস আঞ্চলিক পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার বিকেলে একটি ছোট বিমানে থাকা তিনজন ব্যক্তির সকলেই প্রাণ হারিয়েছেন। টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করা ‘সিরাস এসআর২২টি’ মডেলের একক-ইঞ্জিনবিশিষ্ট হালকা বিমানটি ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। জরুরি সেবা ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছালেও বিমানের ভেতরে থাকা তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।

 

দুর্ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গত এক দশকে সুইজারল্যান্ডে বিমান চলাচলের সময় এমন নয়টি দুর্ঘটনা ঘটেছে যাতে তিনজন বা তার বেশি মানুষ প্রাণ হারান।