শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুপারহিরো সিনেমায় আমির খান

সুপারহিরো সিনেমায় আমির খান

সুপারহিরো সিনেমায় আমির খান


বলিউডে নতুন সুপারহিরো সিনেমা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আমির খানকে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, প্রজেক্টটি এখনো পরিকল্পনা ও চিত্রনাট্য তৈরির পর্যায়ে রয়েছে। আমির খান নির্মাতাদের প্রস্তাবে আগ্রহ দেখালেও আনুষ্ঠানিকভাবে এখনো চুক্তিবদ্ধ হননি। গল্প ও চরিত্রের বিস্তারিত চূড়ান্ত হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

বড় বাজেটের এই সিনেমার জন্য শুটিংয়ের আগে দীর্ঘ প্রাক-প্রযোজনার পরিকল্পনা রয়েছে। চরিত্রের লুক ও অন্যান্য প্রস্তুতিতেও সময় দিতে চান নির্মাতারা।

সিনেমাটি আলোর মুখ দেখলে সাজিদ নাদিয়াদওয়ালা ও আর বাল্কির সঙ্গে আমিরের প্রথম কাজ হবে এটি। বর্তমানে আমিরের পরবর্তী নিশ্চিত সিনেমা আশুতোষ গোয়ারিকরের ‘ললকারা’। ঐতিহাসিক স্পোর্টস ড্রামা সিনেমাটির শুটিং ২০২৬ সালের নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা