শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোহাব্বত আলী (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ডিসকাভার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোহাব্বত আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট-কালসারডারা সড়কে ইয়াবা বিক্রির সময় স্থানীয় কয়েকজন মাদকবিরোধী সচেতন ব্যক্তি মোহাব্বত আলীকে আটক করেন। পরে খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে পুলিশ হেফাজতে নেয়।

এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসকাভার মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

গাইবান্ধা প্রতিনিধি