শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামিন না পেয়ে দেশ ছেড়েছেন চিত্রনায়ক রিয়াজ

জামিন না পেয়ে দেশ ছেড়েছেন চিত্রনায়ক রিয়াজ

জামিন না পেয়ে দেশ ছেড়েছেন চিত্রনায়ক রিয়াজ

একসময় ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদ। দীর্ঘদিন ধরেই জনসম্মুখের আড়ালে রয়েছেন এই অভিনেতা। এবার তার দেশত্যাগ নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গোপনে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

রিয়াজ বা তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন রয়েছে ১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে বিমানবন্দরের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, তারা এ ধরনের কোনো বিষয় টের পায়নি। স্থলবন্দর দিয়ে তিনি যেতে পারেন বলেও সূত্রটি মন্তব্য করেছে।

এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট রাতেও যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। তবে সে সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই রিয়াজের অবস্থান নিয়ে নানা আলোচনা রয়েছে। দীর্ঘদিন তাকে এফডিসি কিংবা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি।

এর অনেকদিন পর রিয়াজ আলোচনায় আসেন চলতি মাসের ৩ সেপ্টেম্বর। সেদিন খবর প্রকাশ হয়, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় রিয়াজ আগাম জামিন চেয়েছিলেন। হাইকোর্টে সশরীরে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেননি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা