চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) হিসেবে পঞ্চমবারের মতো পুরস্কৃত হয়েছেন শিবগঞ্জ থানার এএসআই শাহজাহান বাদশাহ। আগস্ট ২০২৬ মাসের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
আগস্ট/২০২৬ খ্রিঃ মাসের উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ পুরুষ্কার প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার
গৌতম কুমার বিশ্বাস।
পুরস্কার অর্জনের পর এক প্রতিক্রিয়ায় এএসআই শাহজাহান বাদশাহ বলেন, “পঞ্চমবারের মতো
চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) হিসেবে পুরস্কৃত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই পুরস্কার আমি শিবগঞ্জ থানার জন্য উৎসর্গ করছি।”
তিনি আরও বলেন, “শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্যারের অনুপ্রেরণা এবং থানার সকল অফিসার ও পুলিশ সদস্যদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এজন্য আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ঋণী।
এএসআই শাহজাহান বাদশাহ তার এই অর্জনের জন্য শিবগঞ্জ থানার সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
তার এ অর্জনে শিবগঞ্জ থানার সহকর্মী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তিনি আরো বলেন ভবিষ্যতে এ ধরনের অর্জন আমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে।
মোঃ মুকুল হক
জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
