শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরসংলগ্ন হাজিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীতে তীব্র স্রোত ও পানির চাপে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকায় উপজেলা প্রশাসন সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

গত শুক্রবার এলাকায় মাইকিং করার পর ভাঙনকবলিত এলাকায় সাইনবোর্ড স্থাপন করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। জানা গেছে, পানির চাপে উপকূলীয় বেড়িবাঁধের একটি অংশ ও পানি উন্নয়ন বোর্ডের দেওয়া জিওব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হঠাৎ নদীভাঙনে প্রায় দুই শতক জায়গার কবরস্থান নদীগর্ভে চলে গেছে। এলাকার বাসিন্দারা নদীভাঙনের ভয়াবহ রূপ দেখে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। নদীভাঙনের ভয়াবহ চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উৎসুক জনতা নদীভাঙন দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজিরহাট লঞ্চঘাটের উত্তর পাশে নদীর তীররক্ষা বাঁধ রক্ষার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফেলা শতাধিক জিওব্যাগ পানির তীব্র স্রোতের টানে ধসে পড়ে পানিতে ডুবে গেছে। তীরসংলগ্ন পাকা সড়কের পিচ ও মাটি নদীতে বিলীন হওয়ার পাশাপাশি সড়কের সংযোগস্থলে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরেই তেঁতুলিয়া নদীতে পানির চাপ ও তীব্র স্রোত দেখা দিয়েছে। হাজিরহাট লঞ্চঘাট ও মসজিদসংলগ্ন নদীর তীরে ধস দেখা দিয়েছে।

নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিওব্যাগ ফেলা হলেও স্রোতের টানে ব্যাগগুলো নদীতে বিলীন হতে চলেছে। বাঁধের পাশে সড়কের কার্পেটিং ও মাটি ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনকবলিত এলাকা ঝুঁকির মধ্যে থাকায় দুর্ঘটনা এড়াতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান গৃধা জানান, নদীভাঙন দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও এসে ফাটলের একেবারে সামনে বসে কিংবা দাঁড়িয়ে ছবি তুলছেন। এতে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি। নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দা ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

মোঃ রাকিব হোসেন 
পটুয়াখালী জেলা প্রতিনিধি