গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণে এবারই প্রথম অভিনয় করলেন অভিনেতা প্রান্তর দস্তিদার। নির্মাতার নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে শেষ হয়েছে ফিল্মটিতে প্রান্তরের অংশের ।
‘সেপারেশন’ নিয়ে এখনো গল্প কিংবা চরিত্রের বিস্তারিত প্রকাশ করেননি নির্মাতা। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশে দেখা যাবে প্রান্তরকে।
এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি। তাঁর সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ, নিরব হোসেন, শার্লিন ফারজানা ও প্রান্তর দস্তিদার।
প্রায় চার বছর পর গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ফিরেছেন পরীমনি। এর আগে এই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ফলে নতুন কাজটি নিয়ে পরীমনির ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা