সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুর‌ শহর আওয়ামী লীগ নেতা পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার

ফরিদপুর‌ শহর আওয়ামী লীগ নেতা পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার

ফরিদপুর‌  শহর আওয়ামী লীগ নেতা পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার

ফরিদপুর শহর আওয়ামী লীগ নেতা ফরিদপুর পৌরসভার ‌ও সাবেক ১ নং প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম মনিরকে (৬২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ‌শনিবার

(২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের উত্তর আলীপুর রেল সড়ক এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনিরের পিতার নাম মৃত শেখ জালাল উদ্দিন আহমেদ। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের নেতা এবং  ফরিদপুর পৌরসভার ‌প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন।

এ ব্যাপারে ‌ কোতোয়ালি থানার ‌ ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌ ওসি ‌ মাহমুদুল হাসান ‌‌ শহর আওয়ামী লীগ নেতা ‌ মনিরুল ইসলাম মনির এর ‌ গ্রেপ্তার হবার ‌ বিষয়টি নিশ্চিত করেছেন।

 


বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর