সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে ৮৫ বছরের হোসেন আলীর পরিবারের পাশে ‘জেগে উঠো ফাউন্ডেশন’

রাজারহাটে ৮৫ বছরের হোসেন আলীর পরিবারের পাশে ‘জেগে উঠো ফাউন্ডেশন’

রাজারহাটে ৮৫ বছরের হোসেন আলীর পরিবারের পাশে ‘জেগে উঠো ফাউন্ডেশন’

কুড়িগ্রামের রাজারহাটে অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাট’। সংগঠনটির উদ্যোগে উমরমজিদ ইউনিয়নের তালুয়াপাড়া এলাকার হতদরিদ্র ৮৫ বছর বয়সী মো. হোসেন আলীর পরিবারের মাঝে এক মাসের সমপরিমাণ খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) আয়োজিত এ খাদ্য সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাটের প্রধান পরিচালক মো. আনিছুর রহমান লিটন। সংগঠনটির একঝাঁক মানবিক কর্মী এ কার্যক্রমে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উমরমজিদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হারুন অর রশিদ মিলন, সদস্য সচিব এন এম রেদোয়ানুল হক মাসুম, জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাটের অন্যতম পরিচালক মো. আহসান হাবীব কুইক, সদস্য মো. হাফিজুর রহমান, গোলাম রাব্বানী, মো. ফারহাজুল ইসলাম, মো. হাদিউজ্জামান হাদী, মো. মামুনুর রশীদ, মো. নাঈম মিয়া ও মো. রহিম বাদশা।

এছাড়া স্থানীয়দের মধ্যে মো. মন্টু মিস্ত্রি, মো. রফিকুল ইসলাম, মো. আব্দুস সালাম, মো. শফিকুল ইসলাম, আব্দুল মোতালেব, মো. চাঁদ মিয়া, মো. আক্তারুল ইসলাম, মো. ময়জুদ্দিন, মো. মতিয়ার রহমান ও মো. আপেল মিয়া উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে সুবিধাভোগী মো. হোসেন আলী বলেন—
“আমার মতো অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোয় আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। এই খাদ্য সহায়তা আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে। আল্লাহ জেগে উঠো ফাউন্ডেশনের সঙ্গে যারা আছেন, সবাইকে ভালো রাখুন।”

স্থানীয় বাসিন্দারা বলেন, “হোসেন আলী দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তার পরিবারের পাশে জেগে উঠো ফাউন্ডেশন যেভাবে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষরাও এভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে এলে অনেক পরিবার উপকৃত হবে।”

জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাটের প্রধান পরিচালক মো. আনিছুর রহমান লিটন বলেন, “আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সমাজের অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা যদি সাধ্যমতো সবাই নিজ নিজ জায়গা থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়াই, তাহলে সমাজের অসংখ্য মানুষের মুখে অন্তত একটু হলেও হাসি ফুটবে।”

উল্লেখ্য, ‘জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাট’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে অসহায় মানুষের খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা ও বিভিন্ন দুর্যোগকালীন সহযোগিতাসহ নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: