সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে মোসা. মীম আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীম আক্তার একই ইউনিয়নের দশ হাজার গ্রামের জামাল শিকদারের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীমের মা শিল্পী আক্তার জীবিকার তাগিদে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তিনি মেয়েকে নিয়ে পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার সকালে মেয়েকে বাসায় একা রেখে তিনি কাজে বের হন।

দুপুরে কাজ শেষে বাসায় ফিরে শিল্পী আক্তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

পরে প্রতিবেশীদের সহযোগিতায় মীমকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি হেফাজতে নেয়।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

তানভীর তুহিন 
সদরপুর, ফরিদপুর