সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শর্ত মানলেই দেখা মিলবে সুপারস্টার জুটির

শর্ত মানলেই দেখা মিলবে সুপারস্টার জুটির

শর্ত মানলেই দেখা মিলবে সুপারস্টার জুটির

পুজো যত এগিয়ে আসছে দেশু অনুরাগীদের ‘অ্যাড্রিনালিন রাশ’ উত্তরোত্তর বাড়ছে। কারণ দীর্ঘ একদশক বাদে রোম্যান্টিক অবতারে পুজোর পর্দা কাঁপাতে দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটি। ২০২৫ সালে তাঁদের পুনর্মিলনে সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসেও ‘ধূমকেতু’র মতো আছড়ে পড়েছিল। সেসময়েই পর্দায় জুটির রোম্যান্স দেখতে না পেয়ে নতুন সিনেমার দাবি জানিয়েছিলেন অনুরাগীরা। তারপর নদীর জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে ‘দেশু ৭’-এর প্রচারঝলকে নস্ট্যালজিয়া উসকে দিয়েছেন দেব-শুভশ্রী। যা দেখে অনুরাগীরা বলছেন- তর যে আর সইছে না! এবার সেসব ‘জাবরা ফ্যান’দের জন্যই চমকপ্রদ উপহার আনছেন দেশু।

আসলে ‘দেশু’র পুনর্মিলন নিয়ে ভক্তদের মনে হাজারো প্রশ্ন। একসময়ে প্রেমপর্ব, তারপর তিক্ত বিচ্ছেদের অভিজ্ঞতা পেরিয়ে আবারও যখন একে-অপরের মুখোমুখি হলেন, তখন কেমন অনুভূতি? গত ১ বছরে বারবার ভক্তরা এহেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন।কীরকম? কৌতূহল অমূলক নয়। কারণ দেব-শুভশ্রীর তরফে বিশেষ উপহার ভক্তদের কাছে পুরস্কার অর্জনসম, বললেও অত্যুক্তি হয় না। শুক্রবার প্রযোজনা সংস্থার অফিসে বিশ্বকর্মা পুজো সেরে রাত-বিরেতে সোশাল পাড়ায় রীতিমতো উত্তেজনার পারদ চড়ালেন সুপারস্টার ‘রোমিও’। কি না অনুরাগীরা যাতে প্রিয় জুটির সঙ্গে একান্তভাবে কথা বলতে পারেন, তার জন্য এবার বিশেষ সুযোগ করে দিতে চলেছেন তিনি। তবে হাজার হাজার ভক্তদের মধ্যে এই সুযোগ পাবেন শুধু সাতজনই। অভিনেতা-প্রযোজকের পোস্ট অনুযায়ী, সাতজন অনুরাগী একান্তে দেব-শুভশ্রীর সাক্ষাৎকার নিতে পারবেন। আসলে ‘দেশু’র পুনর্মিলন নিয়ে ভক্তদের মনে হাজারো প্রশ্ন। একসময়ে প্রেমপর্ব, তারপর তিক্ত বিচ্ছেদের অভিজ্ঞতা পেরিয়ে আবারও যখন একে-অপরের মুখোমুখি হলেন, তখন কেমন অনুভূতি? গত ১ বছরে বারবার ভক্তরা এহেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এবার সশরীরেই দেব-শুভশ্রীকে কাছ থেকে দেখার, ছোঁয়ার, সময় কাটানোর সুযোগ পাবেন তাঁরা। তবে মানতে হবে একটাই শর্ত!

কী সেটা? ‘দেশু ৭’ নির্মাতারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে, ‘আপনার প্রশ্নে কি দেব-শুভশ্রীকে চমকে দেওয়ার ক্ষমতা আছে? প্রমাণ করুন আপনি তাঁদের কত বড় ফ্যান। আর তাঁদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়ে যান!’ বলাই বাহুল্য শুক্রবার রাতের এই এক পোস্ট সোশাল পাড়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা