সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে আদালত চত্বরে বিক্ষোভ অবস্থান কর্মসূচি

পিরোজপুরে আদালত চত্বরে বিক্ষোভ অবস্থান কর্মসূচি

পিরোজপুরে আদালত চত্বরে বিক্ষোভ অবস্থান কর্মসূচি

​পিরোজপুর আদালত চত্বরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য উপস্থিতি এবং বিশৃঙ্খলা সৃষ্টির খবরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
​বিক্ষোভকারীদের দাবি, পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ সভাপতি জিদান আহমেদ জসিম, যুবলীগ নেতা বাদল এবং নাসিরসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
​এই খবর ছড়িয়ে পড়লে অস্থিতিশীলতা রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপির এসব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান গ্রহণ করেন। অবস্থান কর্মসূচিকালে তারা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
​কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার বলেন, "জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা রাজপথে আছি। কোনো সন্ত্রাসী তৎপরতা কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল জায়গায় এরা কীভাবে এখনো অবস্থান পায়, সে বিষয়ে আমরা প্রশাসনের তীব্র দৃষ্টি আকর্ষণ করছি।"
​কর্মসূচি চলাকালে আদালত প্রাঙ্গণ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
​সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা এবং অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়।

 

 

​জেলা প্রতিনিধি, পিরোজপুর