সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় মাদকের বিস্তারের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ায় মাদকের বিস্তারের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ায় মাদকের বিস্তারের প্রতিবাদে মানববন্ধন

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কুষ্টিয়া জেলায় মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া সদর উপজেলা শাখা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মাদকের বিস্তার জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এনসিপির নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন এনসিপি কুষ্টিয়া সদর উপজেলা শাখার সদস্য সচিব এস এম নাজমুল সাকিব, কুষ্টিয়া জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মারুফ তালহা, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রশক্তির সেলেমান হোসেন অন্তর, সদর উপজেলা এনসিপির আহ্বায়ক মো. কামরুজ্জামান কামু, কুষ্টিয়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, সদর এনসিপির সাংগঠনিক সম্পাদক মুনিব আলী এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান রায়হান।

বক্তারা অবিলম্বে মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

 

মীর রকিবুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি