তাঁকে দেখলেই পুরুষহৃদয়ে যেন ঝড় ওঠে। সেই কিম কার্দাশিয়ানের ছবি দেখে তাজ্জব নেটপাড়া। গুরুতর অসুস্থ হলিউড তারকা কিম কার্দাশিয়ান। সম্প্রতি হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে থাকা একটি ছবি ভাইরাল হয় তাঁর। শারীরিক অসুস্থতার কথা নিজেও জানান অভিনেত্রী। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা।
কী হয়েছে কিমের? জানা গিয়েছে, ইসোফ্যাজাইটিসে ভুগছেন অভিনেত্রী। তাঁর বাবাও একসময় ইসোফেজিয়াল ক্যানসারে আক্রান্ত হন। বহু চিকিৎসা সত্ত্বেও প্রাণরক্ষা হয়নি। তবে অভিনেত্রী আপাতত সুস্থ বলেই জানান গিয়েছে। বাবার প্রাণ কেড়েছিল যে অসুখ সে রোগই মেয়ের হয়ে কিনা, এই প্রশ্নে কেঁদে ফেলেন কিমের মা ক্রিস জেনার।
খাদ্যনালির প্রদাহই হল ইসোফ্যাজাইটিস। গলা থেকে পাকস্থলীতে খাবার পৌঁছে দেওয়ার নলের প্রদাহের সমস্যা দেখা গিয়েছে কিমেরও। তবে কিমের বাবা এবং অভিনেত্রীর রোগটি মোটেও এক নয়। দু'টি সম্পূর্ণ ভিন্ন রোগ।
চিকিৎসকদের মতে, ইসোফ্যাজাইটিস যে সবসময় ক্যানসারের মতো ভয়াবহ রূপ নেয় তা নয়। এটি সঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। জানা গিয়েছে, বর্তমানে অভিনেত্রীও সুস্থ রয়েছে। তবে খাবার খাওয়ার সময় পেটে জ্বালাভাব কিংবা গ্যাস, অম্বল, গলা ব্যথায় ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। রোগ ফেলে রাখলে তা ভয়াবহ আকার নিতে পারে।
গ্ল্যামার দুনিয়ার কিম প্রথমে নজর কাড়েন ফ্যাশনিস্তা প্যারিস হিলটনের বান্ধবী হিসেবে। ২০০৬ সালে তিনি প্যারিসের স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন। ২০০৭ সালে গায়ক রে জে-র সঙ্গে যৌন ভিডিও ফাঁস হয়ে যায়। ভিডিওটি 'কিম কার্দাশিয়ান, সুপারস্টার' সিনেমা হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য কিম ভিভিড এন্টারটেনমেন্টের বিরুদ্ধে মামলাও করেছিলেন। কিন্তু পরে মোটা অর্থের বিনিময়ে বোঝাপড়া হয়ে যায় বলেই খবর।
সোশাল মিডিয়ায় আগুন ঝরাতে সিদ্ধহস্ত কিম। তাঁর শরীরী মাদকতায় বুঁদ থাকেন অনুরাগীরা। প্লেবয় ম্যাগাজিনের জন্যও ফটোশুট করেছেন কিম। নগ্ন হয়েও ক্যামেরার সামনে দিয়েছেন পোজ। একাধিক সিনেমায় অভিনয় করেছেন কিম। তবে তাঁর ও তাঁর পরিবারের জনপ্রিয়তা মূলত 'কিপিং আপ উইথ কার্দাশিয়ানস'-এর মতো রিয়ালিটি শোয়ের মাধ্যমে।
একাধিক সম্পর্কেও জড়িয়েছেন কিম। তাঁর প্রথম স্বামী ড্যামন থমাস। দ্বিতীয় স্বামী আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিজ। আর তৃতীয় স্বামী র্যাপার কেনি ওয়েস্ট। ২০২২ সালে কেনি-কিমের বিচ্ছেদ হয়। চার সন্তান রয়েছে তাঁদের। এর পর কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্কে জড়ান কিম। মার্কিন ফুটবল খেলোয়াড় ওডেল বেকহ্যাম জুনিয়রের সঙ্গে সম্পর্কেও ছিলেন কিম। বর্তমানে লিউস হ্যামিলটনের সঙ্গে এদিক সেদিক দেখা যাচ্ছে তাঁকে। সেই কিমেরই অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা