সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড

পোরশায় মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড

পোরশায় মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড

নওগাঁর পোরশায় মাদক সেবনের দায়ে কাওছার হাবিব (২৫) নামের এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পোরশা উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত কাওছার হাবিব পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পুরইল গ্রামের আবুল হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক সেবনের অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় কাওছার হাবিবকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
আদালত পরিচালনা শেষে একই দিন সাজাপ্রাপ্ত কাওছার হাবিবকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি