শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দখলের খবর প্রকাশের পর ঘটনাস্থলে এমপি শাহজাহান, উচ্ছেদ করা হলো দলীয় কার্যালয়ের ঘর

দখলের খবর প্রকাশের পর ঘটনাস্থলে এমপি শাহজাহান, উচ্ছেদ করা হলো দলীয় কার্যালয়ের ঘর

দখলের খবর প্রকাশের পর ঘটনাস্থলে এমপি শাহজাহান, উচ্ছেদ করা হলো দলীয় কার্যালয়ের ঘর


 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ চরবাগ্যা গ্রামের দীঘি বাজারে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা বিএনপির দলীয় কার্যালয়ের ঘর উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় জনসাধারণের ব্যবহারের জন্য থাকা বাথরুম ভেঙে ওই ঘর নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর শুক্রবার বিকেলে ঘটনাস্থলে যান নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। তাঁর নির্দেশনায় উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে সরকারি জায়গায় নির্মিত ঘরগুলো উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
উচ্ছেদ কার্যক্রম চলাকালে এমপি মোহাম্মদ শাহজাহান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারি জায়গা দখল করে কিংবা জনসাধারণের ব্যবহারের কোনো স্থাপনা ভেঙে দলীয় কার্যালয়সহ কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির কর্মকাণ্ডের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সরকারি জায়গা দখল এবং জনসাধারণের সুবিধা নষ্ট হয়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুও নেতাকর্মীদের সতর্ক করে বক্তব্য দেন। তিনি বলেন, কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে যেন দলের বদনাম না হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

অভিযানে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সরকারি জায়গায় জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত বাথরুম ভেঙে সেখানে দুটি ঘর নির্মাণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙানোর অভিযোগ ওঠে। এ নিয়ে সংবাদ প্রকাশের পরদিনই ঘটনাস্থলে গিয়ে ঘরগুলো উচ্ছেদ করা হয়।

 

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী):
প্রতিনিধি: